পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করছে চীন

china1464251522প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে মার্কিন ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা মোতায়েন এবং দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ নিষেধাজ্ঞা অমান্য করে টহল দেওয়ার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিল চীন। তবে এ ব্যাপারে চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত মার্চে দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীনে আধা ঘণ্টারও কম সময়ে আঘাত হানতে সক্ষম এমন হাইপারসনিক গ্লিড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয় সেখানে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসে উত্থাপিত পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের কোনো এক সময় চীন সম্ভবত পারমাণবিক অস্ত্রবাহী টহল যান মোতায়েন করবে। প্রায় তিন দশক সময় ধরে চীন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন সাবমেরিন তৈরিতে কাজ করছে। তবে প্রযুক্তিগত কারণে এত দিন তা সফলতার মুখ দেখেনি। তবে এবার চীন সেই সক্ষমতা অর্জন করেছে।

বেইজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক উ রিকিয়াং বলেন, ‘দক্ষিণ চীন সাগরে চীনের পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের কারণে মার্কিন নৌবাহিনী সেখানে গোয়েন্দা জাহাজ মোতায়েনের চেষ্টা করবে এবং ওই সাবমেরিনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। চীনা নৌবাহিনী বিষয়টিকে ঘৃণা করে এবং তাদের (মার্কিন জাহাজ) সরিয়ে দেওয়ার চেষ্টা করবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.