যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় প্রকাশ্যে গুলিতে ৫ শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মুসকোজিতে প্রকাশ্যে নির্বিচারে গুলিতে ৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনেই ছোট শিশু। সন্দেহভাজন বন্দুকধারীকে একটি ব্রিফকেস সহ আটক করা হয়েছে। এ অপরাধের কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত দেড়টায় স্থানীয় এক বাসিন্দা গুলির খবর জানায় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে তারা অস্ত্রসহ এক ব্যক্তিকে গুলিতে চালাতে দেখেন। কিন্তু আটকের আগেই তিনি পালিয়ে যান। পরে অভিযুক্ত হত্যাকারীকে একটি ব্রিফকেসসহ আটক করা হয়। এখন তিনি পুলিশ হেফাজতে আছে।

পুলিশ জানায়, ওকলাহোমার একটি বাড়ি থেকে এক ব্যক্তি এবং ছোট চার শিশুর মরদেহ উদ্ধার করে। পঞ্চম শিশুটিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গুলিতে এক নারী গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কর্তৃপক্ষ দুর্ঘটনা অনুসন্ধান করছে। নতুনে কোনো তথ্য পেলে তা জানানো হবে বলেও জানায় পুলিশ।

মুসকোজির পুলিশ গণমাধ্যমকে জানায়, তাদের মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সন্দেহভাজন, হতাহতের আত্মীয়। তবে সম্পর্কে কি হয় তারা তা জানায়নি পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.