মেক্সিকোতে করোনায় ব্যতিক্রমী উৎসব

বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী সব উৎসব করোনা মহামারীর কারণে বন্ধ থাকলেও, মেক্সিতোতে স্থানীয়রা ব্যতিক্রমী এক উৎসবে সামিল হয়েছেন।

প্রতি বছর ঐতিহ্যের অংশ হিসেবে মেক্সিকোতে শিশু যীশুর পুতুলকে নানা সাজে সজ্জিত করে প্রদর্শন করার এই উৎসবের নাম ফিস্ট অব দ্য প্রেজেন্টেশন অব জিসাস ক্রাইস্ট। ঈশ্বরের কৃপা লাভের আশায় এবারও বাদ যায়নি এই উৎসব। তবে, করোনা মহামাহীর কারণে এবারের উৎসব ছিল ব্যতিক্রম।

বাহারি সাজের পরিবর্তে মাস্ক, ফেস শিল্ড ও হাতে স্যানিটাইজার দিয়ে ব্যতিক্রমী সাজে সাজানো হয়েছে শিশু যীশুর পুতুলগুলো। যেগুলো প্রদর্শিত হচ্ছে রাজধানী মেক্সিকো সিটির বিভিন্ন দোকান ও সুপার শপে। আর এগুলো কিনতে ভিড় করছেন স্থানীয়রা। মানুষকে আনন্দ দেয়ার পাশাপাশি করোনা নিয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এবারের আয়োজনে ভিন্নতা আনা হয়েছে বলে জানান আয়োজকরা।

`জনগণকে সচেতন করতেই আমরা পুতুলগুলোকে এভাবে সাজিয়েছি। কারণ অনেকেই করোনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। পাশাপাশিকে পুতুলগুলোকে এভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকেও শ্রদ্ধা জানিয়েছি।’

তবে, শহরজুড়ে এ উৎসবের আয়োজন করা হলেও, মেক্সিকো সিটি কর্তৃপক্ষ এগুলো দেখতে জনসমাগম নিষিদ্ধ করেছে।

শহরটির হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়তে থাকায় এমন নির্দেশনা জারি করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.