বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়ার ভিসার আবেদন শুরু হচ্ছে

সোমবার থেকে বাংলাদেশিরা দক্ষিণ কোরিয়ার ভিসার আবেদন করতে পারবেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে। আগামীকাল সোমবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে।

এর আগে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছিল দেশটি। তখন দক্ষিণ কোরিয়া সরকারের এ সিদ্ধান্তকে সাময়িক বলে উল্লেখ করেছিল সিউলে বাংলাদেশি দূতাবাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.