মার্কিন যুক্তরাষ্ট্রে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘণ্টায় ৫০ মাইলেরও অধিক বেগে তুষারপাতে জনজীবন লণ্ডভণ্ড অবস্থায় পৌঁছেছে।
এর মধ্যে আজ দেশটির পশ্চিমাঞ্চলীয় ইউটা অঙ্গরাজ্যের এক গিরিখাতে তুষারধসে ৪ স্কিয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অপর ৪ জন আহত হয়েছেন,–সিএনএন, এবিসি
মার্কিন আঞ্চলিক এভালেন্সের নথি সংরক্ষণকারী ইউটা এভালেন্স সেন্টার জানিয়েছে, উইলসন পিকের কাছে মিল ক্রিক গিরিখাতে তুষার ধসে ৪ জনের মৃত্যুতে তারা মর্মাহত। ১৯৯২ সালের পরে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। বর্তমানে তুষারঝড়ে ৮ কোটি মানুষ গৃহবন্দী।
গতকাল শনিবার সতর্ক করা হয়েছিল যে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউটা পর্বতমালা গুরুতর বিপদসংকুল। এক টুইটে বিপজ্জনক তুষারপাতের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়।