শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ গ্রেফতার ২

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে ছেড়ে আসা এসবি ৩৫৮৪ বিমান অবতরণের পর টার্মিনালের বহিরাঙ্গন থেকে দুইজনকে সন্দেহ করে আটকায় বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তাদের কাছ থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়।

আটক দুজনের নাম মো. সুমন মিয়া ও তৌহিদুল ইসলাম।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই জানায়, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে সম্পৃক্ত। উদ্ধারকৃত আড়াই কেজি সোনার বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বিদেশ থেকে সোনার বার আনা অপরাধ। জব্দকৃত সোনার বার কাস্টমস কর্তৃপক্ষের গুদামে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.