বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাপোসা এবং কেপটাউনের খাইলিসা ডিস্ট্রিক্ট হাসপাতালের সিনিয়র নার্স জোলিসওয়া গিদি-ডায়োসি।
দক্ষিণ আফ্রিকা আমেরিকান বহুজাতিক ঔষধ প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসনের কাছ থেকে নতুন করে এক মিলিয়ন করোনা ভ্যাকসিন জরুরি ভিত্তিতে আমদানি করে। যার প্রথম চালান বুধবার রাতে বেলজিয়াম থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ পৌঁছে।
এর আগে দক্ষিণ আফ্রিকা চলতি ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এক মিলিয়ন করোনা ভ্যাকসিন ক্রয় করে।
যেটি পরীক্ষা-নিরীক্ষার পর অকার্যকর হওয়ায় ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।