ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পথ খোলা: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানান, ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার পথ খোলা।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দেশটির জাতীয় বেতারে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

অ্যান্থনি ব্লিংকেন আরও বলেন, আলোচনার আগে ইরানকে অবশ্যই ২০১৫ সালে করা চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বলেন, আমরা আশা করি ইরান আবারও আলোচনার টেবিলে ফিরে আসবে। খবর মিডলইস্ট মনিটরের।

কিন্তু ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মিষ্টি কথায় তেহরান আর বিভ্রান্ত হবে না। তেহরানের দাবি, আলোচনায় বসার আগে অবশ্যই ইরানের ওপর জারি করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে করা ওই পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায়। এর পর থেকে ইরান ধাপে ধাপে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয়। সম্প্রতি ইরান ২০ মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.