যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের হামলায় অংশ নেওয়া ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের হামলায় অংশ নেওয়ায় ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। হামলার ভিডিও পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। এ ছাড়াও ২৯ জনের বিষয়ে তদন্ত চলছে।

পুলিশের মুখপাত্র জন স্টোলনিসের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, কোনো পুলিশ সদস্যের ব্যবহার আচরণবিধির বাইরে গিয়ে থাকলে তাকে যথাযথ শাস্তি পেতে হবে বলে নির্দেশনা দিয়েছেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগানন্দ পিটম্যান।

ফেডারেল প্রসিকিউশন বলছে, চরম রক্ষণশীল শ্বেতাঙ্গ সংগঠন ‘ওথ কিপার্স’ এর নয়জন সদস্যের বিরুদ্ধে অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে। ওহাইও অঙ্গরাজ্যে এই সংগঠনটি শক্ত ঘাঁটি রয়েছে। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তাদের সাংগঠনিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

প্রতিনিধি পরিষদের সদস্য টিম রায়ান বলেন, এক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাকে দাঙ্গায় অংশ নেওয়া ব্যক্তির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে । আরেকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা ক্যাপ পরে ভবনের চারপাশের লোকজনকে নির্দেশনা দিয়েছেন। কয়েকজন পুলিশ কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করতে দাঙ্গার ভিডিও সক্রিয়ভাবে পরীক্ষা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.