নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো ফের খুলে দেয়া হচ্ছে

আগামী মাসে নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো আংশিকভাবে ফের খুলে দেয়া হচ্ছে।

এ নগরীতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি পদক্ষেপ। প্রায় এক বছর বন্ধ রাখার পর তারা এসব সিনেমা হল খুলে দিতে যাচ্ছে।

সোমবার গভর্নর অ্যান্ড্রু কোমো এই ঘোষণা দেন। খবর এএফপির।

কোমো বলেন, আগামী ৫ মার্চ থেকে সিনেমা হলগুলোর ২৫ শতাংশ কাজে লাগানো যাবে এবং বাকি অংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রাখতে হবে বা একটি স্ক্রিনে সর্বোচ্চ ৫০ জন সিনেমা দেখতে পারবে।

কোমা টুইটার বার্তায় লিখেছেন, এক্ষেত্রে ‘নির্ধারিত আসন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সাবধানতা বজায় রাখতে হবে।’

মহামারি করোনাভাইরাস আমেরিকার এ বাণিজ্যিক রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ সরকারিভাবে সেখানের সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়। নগরীতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে প্রায় ২৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.