মালয়েশিয়ার প্রধানমন্ত্রী করোনার টিকা নিলেন

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার স্থানীয় সময় আড়াইটায় দেশটিতে করোনাভাইরাস প্রতিরোধে পুত্রজায়ার জেলা স্বাস্থ্য অফিসে (পিকেডি) জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টিকা নিয়েছেন ।

এর মাধ্যমে দেশের জনগণের কাছে ওয়াদা পালন করে প্রশংসিত হয়েছেন মহিউদ্দিন ইয়াসিন।

টিকা নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিতে পারেন। করোনা থেকে আমাদের রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের টিকা দেওয়া হয়।

উল্লেখ্য দেশটির করোনার টিকা ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে প্রদান করা হবে।

আগামী এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে পাঁচ লাখ সম্মুখসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে।

এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে।

এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ-অবৈধ অভিবাসীদের করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় দেশটি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.