‘ইমরান খানের অধীনে এজেন্সিগুলো ভোট চুরিতে জড়িত’

পাকিস্তানে পাঞ্জাবের দাস্কা উপনির্বাচনে অনিয়ম নিয়ে বিতর্ক চলছে।
এরইমধ্যে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বুধবার ‘ভোট চোর’ ইমরান খানের অধীনে সরকারি সংস্থাগুলোকে অভিযুক্ত করেছেন।

ডন-এর উদ্ধৃতি দিয়ে মরিয়ম নওয়াজ বলেন, ভোট চোর ইমরান খানের অধীনে আসা এজেন্সিগুলো জালিয়াতিতে জড়িত ছিল।

তিনি আরও বলেন, জালিয়াতির পরও যখন তারা জিততে পারছিল না, তখন তারা ২০ কর্মকর্তাকে অপহরণ করে।

গত সপ্তাহে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এক বিবৃতিতে বলেছে, তারা সন্দেহ করছে যে ২০টি ভোট কেন্দ্রের ফলাফল মিথ্যা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.