সুইডেনে করোনাকালে বাড়ছে কর্মহীনদের সংখ্যা

প্রতি বছর ইতালি, স্পেন ও গ্রিস আর পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া ছাড়াও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পাড়ি দেন সুইডেনে।

করোনা মহামারির পর থেকেই কমেছে সে সংখ্যা। অনেকেই দীর্ঘদিন কাজ না পেয়ে রয়েছেন বিপাকে। অনেকে আবার আশানুরূপ কাজ না পেয়ে ফিরেও যাচ্ছেন। দেশটিতে বাড়ছে কর্মহীনদের সংখ্যা।

ইউরোপের অন্যান্য দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া অনেক বাংলাদেশিই ভালো উপার্জনের আশায় পাড়ি দেন উত্তর ইউরোপের দেশ সুইডেনে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে কাজ পাওয়া আগের মতো সহজ নয় বলে জানা গেছে। তাই অনেক বাংলাদেশিই দেশটিতে এসেও কাজ না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

সোমবার (১ মার্চ) থেকে সুইডেনে রেস্টুরেন্ট এবং বারগুলো রাত সাড়ে ৮টার পর বন্ধ রাখতে বলা হয়েছে। তবে টেকওয়ে সার্ভিস চালু রাখা যাবে জানিয়েছে দেশটির সরকার।

সুইডেনে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকলেও এখনো বাড়ছে সংক্রমণ। সংক্রমণের এমন ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারের নানা বিধিনিষেধে ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা সেই সঙ্গে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.