বিমানের এমডি হিসাবে যোগদান করলেন ক্যাপ্টেন মোসাদ্দিক

bonikbarta20160526103016বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসাবে আজ (বুধবার) সকাল ১০ টায় যোগদান করলেন সাবেক এমডি ক্যাপ্টেন (অব.) মুআ মোসাদ্দিক আহমেদ।এর আগে গত ২৪মে বিমানের পরিচালনা পর্যদ সভায় সর্বসম্মতভাবে তাকে এই নিয়োগ দেয়া হয়। তিনি আগামী এক বছরের জন্য এইপদে নিয়োগ পেলেন।

ওইদিন বিকালে বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়ের সচিব ও বিমান বোর্ড সাব কমিটির চেয়ারম্যান এসএম গোলাম ফারুকের নেতৃত্বে কমিটি তার সাক্ষাতকার নেন। স্কাইপিতে এ সময়ে কমিটি আরো দুজন বিদেশি আবেদনকারীর সাক্ষাৎকার নেন। দুজন বিদেশীসহ মোসাদ্দিক আহম্মেদকে তার আগের মঙ্গলবার (২৪মে) এক বছরের কর্ম পরিকল্পনা সহ সাক্ষাতকারে অংশ নেয়ার জন্য চিঠি দেয়া হয়। সাক্ষাৎকার শেষে মোসাদ্দিক আহমেদকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়ার জন্য পূর্ণাঙ্গ বোর্ড এ বিষয়টি উপস্থাপন করা হয়। রাতে দীর্ঘ আলোচনার পর পূর্ণাঙ্গ বোর্ড সর্বসম্মতভাবে মোসাদ্দিক আহমেদকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেন।

মোসাদ্দিক আহম্মেদ বিমানের মার্কেটিং, কাস্টমার সার্ভিস, প্ল্যানিং ও ডেভেলপমেন্ট, ফাইনান্স বিভাগে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সময় বিমানের ভারপ্রাপ্ত এমডি হিসাবেও কাজ করেছেন।

আজ মোসাদ্দিক আহম্মেদ বিমানের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন, এবং দায়ীত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.