চীনের উইঘুরদের নিয়ে বিবিসি’র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ

চীনের উইঘুর সম্প্রদায়ের মানুষজনকে তাদের বসতি থেকে দূরের অঞ্চলগুলোতে কৌশলে চাকরি দিয়ে পাঠিয়ে জাতিগতভাবে আরও সংখ্যালঘু করছে চীন। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে নতুন এই চীনা নীতির আদ্যপান্ত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, এ পদক্ষেপ বাস্তবায়নে উইঘুরদের ওপর জোর চালানো হচ্ছে। তাদের নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মূলত জিনজিয়ান থেকে আধিপত্য নষ্টের চেষ্টা করছে চীনা সরকার।

চীন সরকার বলছে, উইঘুরদের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য, বেকারত্ব আর নিরক্ষরতা দূর করতেই নতুন এই উদ্যোগ নিয়েছে তারা।

কিন্তু সম্প্রতি চীনের নতুন এই নীতির আদ্যপান্ত নিয়ে শীর্ষ কর্মকর্তাদের জন্য তৈরি এক প্রতিবেদন ভুলবশত অনলাইনে চলে আসে।

চীনের এই প্রতিবেদনপর বিশ্লেষণ করে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, নতুন প্রকল্পটি এমনভাবেই তৈরি হয়েছে যা উইঘুরদের বাধ্য করবে সম্পূর্ণ পরিবর্তিত একটি জীবনযাত্রা আর মানসিকতার সাথে অভ্যস্ত হতে। এতে অচিরেই হয়তো হারিয়ে যাবে ওই সম্প্রদায়ের নিজস্বতা। প্রকল্পটি বাস্তবায়ন করতে একরকম জোর জবরদস্তি করেই হাজার হাজার মাইল দূরের অঞ্চলগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। উদ্দেশ্যমূলকভাবেই বিচ্ছিন্ন করা হচ্ছে বসতভিটা আর পরিবারের কাছ থেকে।

দূরবর্তী অঞ্চলে চাকরি করতে ভালো না লাগলে ফিরে যাওয়ার সুযোগ আছে বলে কর্মীদের নিয়ে যাওয়া হয়। কিন্তু উইঘুররা কাজ করছেন এমন কয়েকটি কারখানা পরিদর্শনে গিয়েছিলেন বিবিসির প্রতিনিধি দল। সেখানে জানা যায়, ভালো নেই উইঘুররা। তারা সেসব কারখানা থেকে চাইলেও কখনো বের হতে পারেন না। অনেকেই পরিবারের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করার সুযোগ পান না বলেও অভিযোগ মেলে।

এ অবস্থায় চীনের নতুন এই নীতি মূলত সংখ্যালঘুদের বিলুপ্তির পথেই ধাবিত করতে উদ্দেশ্যমূলকভাবে নেয়া পদক্ষেপ, এমন আশঙ্কাই প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.