শাহজালালে সৌদি ফেরত যাত্রীর ব্যাগে সোয়া ৫ কেজি সোনা

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে ৫ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে। জব্দ করা এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর স্বর্ণসহ যাত্রী আবুল খায়েরকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্দেহ হলে আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাকে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর সঙ্গে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে ৪৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ২২০ গ্রাম।

ওই যাত্রীর বাড়ি কুমিল্লায়। স্বর্ণ জব্দের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীকে থানায় সোপর্দ করা হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.