কঠিন পরীক্ষার মুখে ইমরান খানের সরকার

ইমরান খান সরকার ক্ষমতায় আসার ৩ বছরের মধ্যে প্রথমবার কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে।
এবার পাকিস্তান সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শাসক দল তেহরিক-ই-ইনসাফ-কে।
পাকিস্তানের রাজধানীতে সিনেট নির্বাচনে পরাজয়ের পর পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
দলীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আলজাজিরা।

আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, বুধবার পাকিস্তানে ৯৬ সদস্যের পার্লামেন্টে উচ্চকক্ষ সিনেটের ৪৮ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
যেখানে ভোট দেন দেশটির প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদের আইনপ্রণেতারা।
ওই নির্বাচনে ক্ষমতায় থাকা পিটিআই ১৮ টি, পিপিপি চারটি, পিএমএল-এন পাঁচটি নতুন আসন পেয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.