যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশের তালিকা থেকে সৌদিকে বের হতে বলল

যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উন্নয়নশীল দেশের তালিকা থেকে সৌদি আরবকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব একটি সম্পদশালী দেশ। বিশ্ব অর্থনীতিতে এ দেশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর আরব নিউজের।

গত শুক্রবার জেনেভাভিত্তিক বিশ্ব বাণিজ্য সংস্থা রিয়াদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যনীতি তৃতীয়বারের মতো পর্যালোচনা করে।

উন্নয়নশীল দেশের তালিকায় থাকলেও বিশ্বের বৃহৎ অর্থনৈতিক ফোরাম জি ২০-এর সদস্য সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের ধনী এ দেশটির ২০১৯ সালে জিডিপি ছিল ৭৯৩ বিলিয়ন ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.