আমেরিকা ইরানের আরও দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল

মঙ্গলবার ইরানের আরও দুই কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা।

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ড- আইআরজিসি’র দুই কর্মকর্তা।

২০১৯ ও ২০২০ সালের বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

নিষেধাজ্ঞার ফলে আলি হেমাতিয়ান ও মাসৌদ সাফদারি ও তাদের পরিবারের সদস্যরা আমেরিকায় প্রবেশ করতে পারবে না।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.