জার্মানিতে করোনাভাইরাসের ‘তৃতীয় ঢেউ’

জার্মানিতে ফের বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্যমতে, চলতি সপ্তাহেই দেশটিতে একদিনে ২৪ হাজার ৩৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এর ফলে, সেখানে এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণ ২ হাজার ৪০০ বেড়ে গেছে।

এছাড়া, সংক্রমণের হারও প্রতি লাখে ৬৫ দশমিক ৪ থেকে বেড়ে ৬৯ দশমিক ১-এ দাঁড়িয়েছে।

এ বিষয়ে জার্মানির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা রবার্ট কশ ইনস্টিটিউটের পরিচালক লোটার ভিলার বলেন, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.