মিয়ানমার সেনা ওপর কড়া নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে জড়িত জান্তা সরকারের ১১জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আগামী সোমবারই ইইউ পরাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞার অনুমোদন দিতে পারেন বলে জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা।

মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার দেওয়ার বিষয়ে গত মাসেই সম্মতি দিয়েছিল ২৭ দেশের এই জোট।

এক কূটনীতিক জানিয়েছেন, এ সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের সামরিক বাহিনী ও পুলিশের ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব পাস হতে চলেছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.