অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি হতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন

ভ্যাকসিন সরবরাহের চুক্তি পূরণ করার আগ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ইউরোপ থেকে অন্য কোথাও রফতানি না হওয়ার বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিশ্চিত করবে।
ইইউর অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটন শুক্রবার এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন বুধবার থেকে করোনার ভ্যাকসিন রফতানির ওপর নজরদারি বৃদ্ধি করেছে।
এর ফলে ব্রিটেনের মতো যেসব দেশে ভ্যাকসিন দেয়ার হার অনেক বেশি বা যারা ভ্যাকসিনের ডোজ অন্য কোনো দেশে দিচ্ছে না তাদের ভ্যাকসিন না দেয়ার ক্ষেত্রে আরও বেশি সুযোগ তৈরি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.