পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
মাত্র কয়েকদিন আগেই করোনারোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আরিফ আলভি।
এর মধ্যেই তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।
তিনি বলেন, ‘প্রথম দফার ভ্যাকসিন নিয়েছি।
কিন্তু দ্বিতীয় ডোজ নেয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে।’
তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এ সপ্তাহেই তার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার কথা ছিল।
চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের দু’দিন পর তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে।