করোনাকালীন ফ্লাইট বন্ধ ও ইমিগ্রেশন বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় যেসব মেয়াদ উত্তীর্ণ সোশ্যাল ভিজিট পাসধারীরা স্বদেশে ফিরে যেতে পারেনি তাদের আগামী ২১ এপ্রিলের মধ্যে মালয়েশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
সোমবার (১২ এপ্রিল) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি আরও জানান, এখানে থাকাকালীন তাদের আর্থিক উপার্জন এবং আবাসিক ঠিকানা প্রমাণকারী নথিপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
এছাড়াও বেশ কয়েকটি দেশের বিদেশিরা মালয়েশিয়ায় তাদের দূতাবাস থেকে ইমেইল পেয়েছে এবং তাদেরকে জানিয়েছে যে তাদের কাছে ২১ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে অন্যথায় যারা ২১ এপ্রিলের পর মালয়েশিয়ায় থাকবে তাদের ব্যাপারে দেশটির অভিবাসন বিভাগ কঠোর অবস্থানে যাবে বলেও জানান তিনি।
গত বছর মালয়েশিয়া সরকার মেয়াদ উত্তীর্ণ সোশ্যাল ভিজিট পাসধারীদের জন্য যে স্থগিতাদেশ প্রদান করেছিল তার ওপর ভিত্তি করে এই তারিখটি তৈরি করা হয়েছিল।
এসময় তিনি উল্লেখ করে বলেন, অভিবাসন বিভাগ বুঝতে পেরেছে যে বিমানের অভাব এবং তাদের নিজেদের দেশে কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে বিদেশিরা তাদের নিজের দেশে ফিরে যেতে অসুবিধার সম্মুখীন হয়।
সম্প্রতি অভিবাসন বিভাগের বেশ কয়েকটি অপারেসিতে মেয়াদ উত্তীর্ণ সোশ্যাল ভিজিট পাস বহন করা বেশ কয়েকজনকে আটক করেছে যার মধ্যে রয়েছে বিনোদন কেন্দ্র, ম্যাসেজ সেন্টারে কাজ করা এবং পতিতাবৃত্তি, কেলেঙ্কারি এবং আইনের অন্যান্য লঙ্ঘনের সাথে জড়িত।
মালয়েশিয়ার বিনোদন কেন্দ্র ও ম্যাসেজ সেন্টারে গত বছর থেকে এই পর্যন্ত ২৯১টি এনফোর্সমেন্ট অপারেশন চালানো হয়েছে, যেখানে ১ হাজার ২৮১ জন বিদেশি এবং ৮৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
