এক ডোজের ভ্যাকসিন বানাবে পাকিস্তান

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক মাস ধরে বেশ চাপের মুখে রয়েছে পাকিস্তান।
বৈশ্বিক এ মহামারি সমাপ্তির ‘প্রধান অস্ত্র’ মনে করা করোনা ভ্যাকসিন খুব বেশি পায়নি দেশটি।
এর মধ্যেই সেখানে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ।
এই পরিস্থিতি মোকাবিলায় এবার নিজেরাই এক ডোজের ভ্যাকসিন বানানো ঘোষণা দিয়েছে পাকিস্তান।

গত মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমির ইকরাম জানিয়েছেন, তারা চীনের সহযোগিতায় শিগগিরই করোনারোধী ভ্যাকসিন বানানোর কাজ শুরু করতে চলেছেন।

প্রথমে পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির কাছে এই তথ্য জানান এনআইএইচ পরিচালক।
পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.