ভারত ছাড়া ৬ দেশকে নিয়ে জোট প্রস্তাব চীনের, রাজি ঢাকা

করোনার টিকা সংগ্রহে রাখার জন্য

ভারতকে ছাড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার জন্য ৬ দেশকে নিয়ে জোট করার জন্য চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ এতে সম্মতি দিয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, চীন করোনার টিকা সংগ্রহে রাখার জন্য ছয়টি দেশকে নিয়ে একটি জোট গঠন করতে চায়। যেটার নাম দিতে চায় সাউথ এশিয়া স্টোরেজ ফর কোভিড ফ্যাসিলেটেড ভ্যাকসিন।

জরুরি প্রয়োজনে এই জোট রাষ্ট্রগুলো টিকা পায়। ভারতবিহীন এ জোটে থাকতে আপত্তি নেই বাংলাদেশের। ইতোমধ্যে চীনের এ উদ্যোগে বাংলাদেশসহ অন্য দেশগুলোও সম্মতি দিয়েছে। এটাতে মোটামুটি ছয়টি দেশ সম্মত হয়েছে, এ জোটের কাজ হবে কোভিড ভ্যাকসিন সংরক্ষণ করা।ত বে এখনো জোটটি চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে।

ড. মোমেন বলেন, চীনের এই উদ্যোগে বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এভাবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দুই থেকে তিন মাস টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের টিকা উৎপাদন প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।

বৃহস্পতিবার আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেছেন, বিশ্বব্যাপী করোনার টিকা নিয়ে একটা সংকট রয়েছে। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। তবে বাংলাদেশ যেন টিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.