পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি চার তারকা হোটেলের পার্কিং লটে গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছেন।
জানা গেছে, যে হোটেলটিতে হামলা হয়েছে সেখানে চীনা রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা অবস্থান করছিলেন।
এদিন তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ নিশ্চিত করেছেন, কোয়েটার বিলাসবহুল হোটেলটিতে চীনা প্রতিনিধিরা অবস্থান করছিলেন।
তবে বোমা বিস্ফোরণের সময় তারা সেখানে ছিলেন না।
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গো জানিয়েছেন, চীনা রাষ্ট্রদূত পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
পুলিশ কর্মকর্তা নাসির মালিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বুধবার রাতে সেরেনা হোটেলের পার্কিংয়ে বিস্ফোরণ ঘটেছে।
এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।