যুক্তরাষ্ট্রকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা সমাধানে অনুরোধ

যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি শিক্ষার্থী ভিসা জটিলতার কারনে যেতে পারছেন না, তাদের ভিসা ইস্যু সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আশ্রয়ে রোহিঙ্গাদের অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়। জো বাইডেন প্রশাসন চলতি বছর ৬২ হাজার ৫০০ আর আগামী বছর ১ লাখ ২৫ হাজার শরণার্থী আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বিবেচনায় নেয়ার অনুরোধ জানান। সেই সাথে ভাসানচরসহ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.