সম্পর্কের টানাপোড়েনের মাঝেই, দুই দিনের সৌদি আরব সফরে ইমরান খান

শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দিনের সৌদি আরব সফরে গেছেন। সৌদি আরব-পাকিস্তান ঐতিহ্যবাহী মিত্র হলেও বেশ কয়েক মাস ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছে।

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ইমরান খানের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও তারা কথা বলবেন।

সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

২০১৮ সালে পাকিস্তানকে ৩০০ কোটি ডলারের ঋণ দিয়েছিল সৌদি আরব। এছাড়াও ৩২০ কোটি ডলারের তেল সরবরাহেরও কথা ছিল। কিন্তু অধিকৃত কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তান রিয়াদের সমর্থন চাইলে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পাকিস্তানকে দেওয়া ঋণ সুবিধা ফেরত দিতেও বলে সৌদি আরব।

পরবর্তীতে অর্থনৈতিক সুবিধার জন্য প্রতিবেশী চীনের মুখোমুখি হয় পাকিস্তান।

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া ইমরান খানের সফরের আগে সৌদি আরবে যান। শুক্রবার সকালে তিনি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.