বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মালদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার। পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (০৮ মে) দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা দেয়। সাত দেশ হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।

এক আদেশে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.