মালয়েশিয়ায় করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় মোট মারা গেছেন ২৬ জন।
এর আগের দিন ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এ নিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৮৩ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৩৩ জন।
এ নিয়ে মালয়েশিয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪০ হাজার ৬৭৭ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২১১ জন আর মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৩৪ জন।
এদিকে গত ৭ মে থেকে ২০ মে পর্যন্ত রাজধানী কুয়ালালামপুর, তেরেংগানু রাজ্যের ১৪টি উপজেলা- কাম্পুং রাজা, লুবুক কাওয়াহ, পেলাগাত, তেনাং, কেলুয়াং, বুকিত কেনাক, কুবাং বেম্বান, জাবি, কেরান্দাং, পেংকালান নাংকা, পাসির আকার, তেম্বিলা, বুকিত পুতেরি, কুয়ালা বেসাত ও জোহর রাজ্যের ৩টি জেলা যেমন; জোহর বারু, কুলাই, কোতা টিঙ্গি, ক্লুয়াং এছাড়া পেরাক রাজ্যের তাইপিং, লারুত, মাতাং ও সেলামাতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিতে লকডাউনে থাকা এলাকাগুলোকে গত সোমবার থেকে ইফতার ও রমজান বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।
এই আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।