মালয়েশিয়াজুড়ে তৃতীয় ধাপে ফুল লকডাউন

মালয়েশিয়ায় করোনাভাইরাসের পুরোপুরি বিস্তার ঠেকাতে দেশব্যাপী তৃতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন। একইসঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

লকডাউনের পাশাপাশি আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় করোনা ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ বৈঠকে এ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।

তিনি বলেন, মালয়েশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বহাল থাকবে।
পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলো ও আগের মতো বহাল থাকবে।

এর আগে গত ৭ মে থেকে ২০ মে পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরসহ বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ঘোষণা করা হলেও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নতুন করে আবারও দেশব্যাপী এই লকডাউন ঘোষণা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.