৫ হাজার বাংলাদেশি দ. আফ্রিকায় নিরাপত্তাহীনতায়

সরকার বিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহতের জেরে ব্যাপক ভাংচুর হয়েছে। অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট চালানো হয়েছে চার শতাধিক দোকানে। প্রবাসী বাংলাদেশি দোকান মালিকরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দুইদিন আগে বাংলাদেশি অধ্যুষিত দক্ষিণ আফ্রিকায় ব্লুমফন্টেইনে এলাকায় মাংগুয়ান কমিউনিটি কনসার্ন নামে একটি সংগঠন স্হানীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে।

বিনামূল্যে সব নাগরিকের বাড়ির জন্য জমি, বেকারদের চাকরির নিশ্চয়তার দাবিতে ডাকা বিক্ষোভে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ মারা যাওয়ার পরই ফুঁসে ওঠেন স্থানীয়রা। পরে ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড এলাকায় চার শতাধিক দোকানে হামলা চালায় কৃষ্ণাঙ্গরা। চলে বিভিন্ন দোকানে।

বিভিন্ন দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাটের সময় শতশত প্রবাসী বাংলাদেশি স্থানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন প্রবাসী বাংলাদেশিরাই।

অনেকেই নিজের সবটুকু পুঁজি হারিয়ে পথে বসেছেন। বিক্ষুদ্ধ কৃষ্ণাঙ্গদের আন্দোলন চলমান থাকায় এখনও চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন প্রায় পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশি। সংকট নিরসনে ও নিরাপত্তা চেয়ে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের সহযোগিতা চেয়েছেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.