মালয়েশিয়ায় লকডাউনের শর্ত ভঙ করায় ১২ বাংলাদেশির জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে ধারণক্ষমতার বাইরে যাত্রী নিয়ে একটি গাড়িতে পারাপারের সময় একটি নির্মাণ সংস্থার ১২ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ান মুদ্রায় জনপ্রতি এক হাজার ৫০০ রিঙ্গিত করে অর্থদণ্ড প্রদান করেছে মালয়েশিয়ার পুলিশ।

স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের জিমাস এলাকার জালান রম্পিন-পাসির বেসারের হাইওয়ের চেকপোস্টে এই জরিমানা করা হয়।
এ সময় একজনের কাছে দেশটিতে বৈধ বসবাসের কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.