‘পাকিস্তানে সামরিক ঘাঁটি চায় মার্কিন যুক্তরাষ্ট্র’

আফগানিস্তান থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
সেখান থেকে সরে পাকিস্তানে এসে সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে তারা।
যাতে করে আফগানিস্তানের ওপর তারা নজর রাখতে পারে।
এমনটিই অভিযোগ করেছেন পাকিস্তানভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে-এ-ইসলামির প্রাদেশিক প্রধান মুশতাক আহমেদ খান।

তিনি বলেন, পাকিস্তান ও সৌদির মধ্যে এখন ভালো সম্পর্ক বিরাজ করছে।
কিন্তু উভয় রাষ্ট্রই চায় না পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা কোনো সামরিক ঘাঁটি স্থাপন করুক।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নিলেও আমাদের রাষ্ট্রে ঘাঁটি স্থাপন করে সেখানে নজর রাখতে চাইছে তারা।

তিনি আশংকা প্রকাশ করে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করলে বিপদে পড়বে পাকিস্তান।
কারণ তথাকথিত সন্ত্রাস দমনের নামে সবকিছু গ্রাস করবে মার্কিন সেনারা।
মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে এতোদিন তাই হয়েছে বলে দাবি আমার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.