আজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

বুধবার (১৯ মে) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভারতের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া ১০ নারী ও একশিশুসহ ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন।

কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর গত ১৬ মে থেকে চালু হয় হিলি ইমিগ্রেশন।

তিনি আরও জানান, ভারতের অভ্যন্তরে জটিলতার কারণে গেলো তিনদিন এই চেকপোস্ট দিয়ে কোন যাত্রী না আসলেও আজকে ভারত থেকে এখন পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তাদের নেওয়া হয়। ভারত অভ্যন্তরে আরও বাংলাদেশি আটকা আছে তাদেরকে পর্যায়ক্রমে নেওয়া হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম বলেন, ভারত থেকে ফেরা ৩৭ বাংলাদেশিকে করোনা টেস্ট করানোর পর উপজেলার আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.