মালয়েশিয়ায় সফট ড্রিঙ্কস কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে একটি মুসলিম গ্রুপ। এরপর কোকাকোলা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বে যেকোনোও ধর্মীয় ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ।
মালয়েশিয়ার পেরসাতুয়ান পেংগুনা ইসলাম মালয়েশিয়া এই বয়কটের ডাক দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ইসরায়েল সংশ্লিষ্টতার কারণে কোকাকোলা বয়কটের ডাক দেয় গ্রুপটি।
এরপর কোকাকোলা মালয়েশিয়া জানিয়েছে, ইসরায়েল এবং গাজায় চলমান সহিংসতায় তারা উদ্বিগ্ন।
এটা ওই অঞ্চলের কমিউনিটিগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
