যুক্তরাজ্য থেকে জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিল জার্মানি।
এই নিষেধাজ্ঞা কার্যকর হবে রবিবার থেকে।
তবে প্রবেশপ্রার্থী জার্মান নাগরিকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকবেনা।
কিন্তু, জার্মানিতে পৌঁছে তাদের অন্তত দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ কোমাবিলায় এমন সিদ্ধান্ত গ্রহণ করল জার্মানি।
দেশটি তাদের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে ভ্যাকসিনের আওতায় আনতে পরেছে। ফলে গত এক মাসে জার্মানিতে সংক্রমণের হার হ্রাস পেয়েছে নাটকীয়ভাবে।
অনেক বিশেষজ্ঞ বলছেন, এখন দেশটিতে তৃতীয় ঢেউয়ের শঙ্কা কেটে গেছে।
এর আগে স্পেনে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়েছিল যুক্তরাজ্য।
পরে গত সোমবার সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।