বাংলাদেশের ই-পাসপোর্টে নাম না দেখেই খুশি ইসরায়েল

‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’- বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি এখন বাদ পড়ছে।
সরকারের সিদ্ধান্তেই নতুন ই-পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। এখন লেখা থাকছে- এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন ই-পাসপোর্ট সংশোধনের পরিপ্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল।
আজ রবিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন এ সন্তোষ প্রকাশ করেন।

গিলাড কোহেন টুইটার বার্তায় বলেন, অনেক বড় খবর।
বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে।
এবার বাংলাদেশ ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে।
তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে স্বাগত জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.