ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত প্লেন চলাচল বন্ধ থাকবে।
এদিকে, আবহাওয়া দপ্তরে প্রকাশিত বুলেটিনে বলা হয়, রাতের মধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ইয়াস।
গত ছয় ঘণ্টায় স্থলভাগের আরও কাছে চলে এসেছে ইয়াস।
তার আগেই প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
পরবর্তী ছয় ঘণ্টায় তা অতি প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে।