সংক্রমণ ৫ শতাংশে না নামা পর্যন্ত চলবে লকডাউন জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে এই বিধিনিষেধ। তবে এটি অবশ্যই পর্যবেক্ষণ নির্ভর থাকবে। বর্তমানে দেশে করোনার সংক্রমণ হার ৮ থেকে ৯ শতাংশের দিকে। আশা করছি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, কমিটি থেকে চাঁপাইনবাবগঞ্জসহ আরও ৫টি সীমান্তবর্তী জেলায় লকডাউনের পরামর্শ এসেছে, এটি পরামর্শ করা হবে। এছাড়াও সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও যশোরের কথা জানা যাচ্ছে।
তিনি আরও জানান, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ১৪ দিনের জন্য।