মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বিনাবেতনে ৩ মাস কাজ করবেন

জুন থেকে তিন মাসের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিদ্দিন ইয়াসিন এবং কেবিনেট মন্ত্রীরা বিনা বেতনে কাজ করবেন।

স্থানীয় সময় সোমবার (৩১ মে) রাতে তিনি টেলিভিশনে এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিদ্দিন ইয়াসিন নিজেই এ বিষয়টি জানিয়েছেন।

দেশটির সরকারের আর্থিক সহায়তা প্রতিষ্ঠান পেমারকাসা প্লাসে সহায়তা ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, তাদের এই তিন মাসের বেতন লকডাউনের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এবং দেশটির ফ্রন্টলাইনার এবং মালয়েশিয়ানদের প্রতি একাত্মতা প্রদর্শনের জন্য জাতীয় দুর্যোগ ত্রাণ ট্রাস্ট তহবিলে এই অর্থ পাঠানো হবে।

সোমবার দুপুর পর্যন্ত মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ৩৫৭ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২ হাজার ৭৯৬ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ লাখ ৯০ হাজার ৩৮ জন। দেশটিতে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.