৩ মাস বেতন পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরা চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন পাবেন না।
করোনা মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন তারা।
গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশীয় গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও অর্থগুলো দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না।
বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে প্রদান করা হবে।
সরকারের অর্থিক সহায়তা নিয়ে সোমবার দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.