ফিলিস্তিনের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোট দেওয়ায় ইউরোপের চার দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক ও বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে। খবর আনাদোলুর।
পাকিস্তানসহ কয়েকটি মুসলিম দেশের আহ্বানে সম্প্রতি গাজায় নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জরুরি বৈঠক ডাকে।
ইউরোপের ওই চার দেশ বৈঠকে নির্লজ্জভাবে দখলদার ইসরাইলের পক্ষে ও ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেয় এবং মানবাধিকার নিয়ে গলাবাজি করে। এ কারণে ফিলিস্তিনের পররাষ্ট্র সচিব আমল জাদৌ মঙ্গলবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক ও বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে তলব করেন।
আমল জাদৌ বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের এ ভোট মানেই ইসরাইলের দখলদারিত্ব, জবর দখল, নৃশংসতা, মানবতাবিরোধী অপরাধ ও হত্যাযজ্ঞকে সমর্থন করা।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছেন।