সরকারি টাকায় নাস্তা করে মহা বিপদে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

 

স্বচ্ছ ব্যক্তিত্ব ও কাজের মানুষ হিসেবে বেশ পরিচিত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন।
কিন্তু এবার তার বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে অভিযোগ উঠেছে।
এ নিয়ে তদন্ত করছে ফিনল্যান্ড পুলিশ।

ফিনল্যান্ডের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগে বলছে, সরকারি টাকায় প্রধানমন্ত্রী তার নিজের ও পরিবারের সকলের নাস্তার বিল কেন মেটাবেন।

 

জানা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে প্রতি মাসে এ বাবদ ৩০০ ইউরো খরচ করা হয়েছে।
ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ট্যাবলয়েডে এই খবর প্রকাশ হওয়ার পরেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়।
সমালোচনা শুরু হতেই ফিনল্যান্ডের পুলিশ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
তারা জানিয়েছে, সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ প্রধানমন্ত্রী মিটিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হবে।

যদিও প্রধানমন্ত্রী সানা মেরিন দাবি করেন, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন।
এক টুইটে পুলিশি তদন্তকে স্বাগত জানিয়েছে বলেছেন, তদন্ত চলাকালীন তিনি ওই সুবিধা নেওয়া বন্ধ রাখবেন।
এমনকি এ ধরনের সুবিধা আইনবিরুদ্ধ হলে তা আর নেবেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.