করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কবলে দ. আফ্রিকা

এবার করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সরকারিভাবে করোনার তৃতীয় দফার প্রকোপ শুরুর ঘোষণা দেওয়ার পাশাপাশি আগের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথাও জানানো হয়েছে।

গত বছর থেকে করোনায় বদলে গেছে গোটা বিশ্বের মানুষের জনজীবন।
প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়েও বিপর্যস্ত হয় একাধিক দেশ।
ভারতে একমাস আগেও দ্বিতীয় ঢেউয়ের চিত্র ছিল ভয়াবহ।
এই পরিস্থিতিতে বিশ্ববাসীর চিন্তা আরও বাড়িয়েছে করোনার তৃতীয় ঢেউ।

চিকিৎসক, গবেষক থেকে জনস্বাস্থ্যবিদদের প্রত্যেকেই ইতোমধ্যে এই নিয়ে সাবধান করে দিয়েছেন।
তারা সতর্ক করে বলেন, যে কোন সময় যে কোন দেশে আছড়ে পড়তে পারে করোনার ২য় বা ৩য় ঢেউ। যেখানে রূপ বদলে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে এই ভাইরাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.