‘মালয়েশিয়ায় বছরের শেষদিকে সব প্রতিষ্ঠান খোলা যাবে’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুনরায় সকল সেক্টর চালু করা যাবে।
আজ মঙ্গলবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার ঘোষণায় এ কথা বলেন তিনি।

এছাড়া করোনা মহামারি থেকে প্রস্থান কৌশলে চারটি পর্যায় জড়িত থাকবে।
চূড়ান্ত পর্যায়ে সব খাত আবার খুলে যেতে পারে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সকল অর্থনৈতিক খাত পুনরায় চালু হবে, আরও বেশি সামাজিক খাতকে অনুমতি দেয়া হবে, আন্তঃরাজ্য ভ্রমণের অনুমতি দেয়া হবে, অভ্যন্তরীণ পর্যটনও চালু করা হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.