ভারতের ঐতিহ্যবাহী তাজমহলসহ সব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
বুধবার থেকে দর্শনার্থীরা এসব স্থাপনায় প্রবেশ করতে পারবেন।
দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ আঘাত থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের উদ্যোগের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দেশটির প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না। এ ছাড়া প্রবেশের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে।
স্থাপনাগুলোতে কোনো টিকিট বিক্রি হবে না।
আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং জানান, একই সময়ে কেবলমাত্র ৬৫০ জন দর্শনার্থীকে তাজমহল ও এর আশপাশের এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে।
আরও খবর