সৈয়দ জায়েদ জামাদ হামিদ নামের এক পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদকে চ্যালেঞ্জ করে পাকিস্তান নেতৃত্বাধীন মুসলিম দেশের জোট গঠনের আহ্বান জানান।
চাঞ্চল্যকর সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
ধারণা করা হয়েছিল, ওই পোস্টদাতা পাকিস্তান সরকার কিংবা মিলিটারির সঙ্গে জড়িত।
যদিও রিয়াদে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ওই ব্যক্তি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এমন কেউ নন এবং তিনি রিয়াদ সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়েছেন।
এদিকে সৌদি আরব ৫৭টি মুসলিম দেশের জোট ওআইসি’র নেতৃত্ব দিচ্ছে।
সংস্থাটি মুসলিম বিশ্বের নানা এজেন্ডা নিয়ে কাজ করছে।
সম্প্রতি ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্কে খরা দেখা দিয়েছে এবং সৌদির সঙ্গে মধ্যপ্রাচ্যের অনেক দেশের মিত্রতা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি মূলত রিয়াদের কূটনৈতিক অঞ্চলে অস্থিরতা তৈরি করতে করা হয়েছিল।
আরও খবর