মালয়েশিয়ায় আবার বাড়ছে লকডাউন

এ বিষয়ে আগামী ২৮ অথবা ২৯ জুন নতুন আরেকটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
স্থানীয় সময় রোববার দেশটির সানওয়ে পিরামিড কনভেনশন টিকাদান কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারের দেয়া ‘প্রোগ্রাম পেনাজান ন্যাশনাল’ অথবা ‘ন্যাশনাল রিকভারি প্ল্যান’ (পিপিএন) এর চারটি ধাপের প্রথম ধাপ অর্থাৎ জুন মাসে ফুল লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ৪ হাজারের নিচে না নামায় চারটি ধাপের মধ্যে প্রথম পর্যায়ের ধাপের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে। যা হয়তো জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বর্ধিত করা যেতে পারে।
এটি নির্ভর করছে আসলে আক্রান্তের সংখ্যার ওপর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.